এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি-২৫ ব্যাচের শিক্ষার্থীরা বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। মানবিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র রাজু আহমেদ সভাপতি হিসেবে নেতৃত্ব দেয়া এ কর্মসূচি অনুষ্ঠিত হয় কলেজের ডিগ্রি শাখার কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের সামনে।
অবস্থান কর্মসূচিতে সরকারি ইয়াসিন কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের তানভীর সরকার, সরকারি রাজেন্দ্র কলেজের মানবিক শাখার ছাত্র আরাবী, এবং সরকারি ইয়াসিন কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের আলিফ মাহমুদ বক্তব্য রাখেন। অন্যান্য শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা জানান, জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে ২৫ ব্যাচের শিক্ষার্থীরা যথাযথভাবে পড়াশোনা করতে পারেনি। পাশাপাশি, করোনা মহামারীর পুনরায় প্রাদুর্ভাবের কারণে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দেওয়াটা কঠিন হয়ে পড়েছে। তাই তারা পরীক্ষা আরও দুই থেকে তিন মাস পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
এছাড়া, লিখিত ও এমসিকিউ পরীক্ষায় আলাদাভাবে পাশ না দিয়ে দুটি পরীক্ষার নম্বর মিলিয়ে পাশের ন্যূনতম ৩৩ শতাংশ করার এবং পুনরায় সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর দাবিও জানান তারা। অন্যথায় আগামীতে আরও বড় কর্মসূচি গ্রহণের আশঙ্কা ও অঙ্গীকারও সমাবেশ থেকে ব্যক্ত করা হয়।
ডিসেম্বর ১৯, ২০২৫
অক্টোবর ২৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।