এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সংবাদ প্রকাশের পর মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার উচ্ছেদসহ এক ড্রেজার ব্যবসায়ীকে লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলায় রাঢ়ীখাল ইউনিয়নের দামলা, তিন দোকান,কবুতরখোলা ও ছনবাড়ী আন্ডারপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হাবিব।
এসময় কৃষি জমি ড্রেজার দিয়ে অবৈধভাবে ভরাট রোধে রাঢ়ীখাল ইউনিয়নের কবুতরখোলা ও তিনদোকান এলাকায় প্রায় ২ কিলোমিটার পাইপলাইনসহ পাটাভোগ, সিংপাড়া ও বীরতারা ইউনিয়নের ৪ টি স্থানের ড্রেজার ও পাইপলাইন
অপসারণ করেন এবং অবৈধ ড্রেজার ব্যবসায়ী রাঢ়ীখাল ইউনিয়ন ছাত্রলীগ নেতা রোকনকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ এক লক্ষ টাকা ও ড্রাইভিং লাইসেন্স এবং ট্যাক্স টোকেন না থাকা ও অবৈধভাবে পার্ক করে যাত্রী উঠানো সড়ক পরিবহন আইনে ৫ টি মামলায় আরো মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও শ্রীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
শ্রীনগর সহকারী কমিশনার (ভুমি) মোঃ জুবায়ের হাবিব জানান, নিয়মিত এ ধরনে অভিযান অব্যাহত থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।