এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছিতে উন্নত জাতের আনারস চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে বিনামূল্যে আনারসের চারা বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার (৩ জুন) রোয়াংছি উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫ জন কৃষকের প্রত্যেককে ২,২৫০টি করে ফিলিপাইন জাতের আনারসের চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, “উন্নত জাতের এ আনারস রোয়াংছড়ির জন্য একেবারে নতুন হলেও এখানকার পাহাড়ি মাটি ও আবহাওয়া এ চাষের জন্য অত্যন্ত উপযোগী। সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষকরা এর থেকে ভালো ফলন পাবেন বলে আশা করা যায়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাপন সরকার, এসএপিপিও অংসাজাই মারমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা: নুসিং মারমা, নুমং মারমা, নিলু তঞ্চঙ্গ্যা, মিনাক্ষী তঞ্চঙ্গ্যা, মনিকা তঞ্চঙ্গ্যা ও মাশৈসিং মারমা।
উল্লেখ্য, ফিলিপাইন জাতের এই আনারস রোপণের মাধ্যমে রোয়াংছড়িতে বাণিজ্যিকভাবে ফল চাষে নতুন দিগন্তের সূচনা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।