এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং রোয়াংছি এরিয়া প্রোগ্রাম ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের আয়োজনে নিবন্ধিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) রোয়াংছি উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে নিবন্ধিত ১,২৩০ জন শিশুর প্রত্যেককে ৪টি খাতা ও ১টি রঙিন পেন্সিল বক্স উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উসাইম্যা মারমা।
এ সময় আরও উপস্থিত ছিলেন: ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন আহমেদ, রোয়াংছড়ি থানার এসআই সঞ্জয় পাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে এপি ম্যানেজার প্রকাশ চাম্বুগং বলেন, “শিশুরা যেন নিয়মিত পড়ালেখা করে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারে, সে উদ্দেশ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।”
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে এবং সঠিক দিকনির্দেশনা দিতে হবে।”
অনুষ্ঠানে শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনাও প্রদান করা হয়।
অক্টোবর ২০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।