এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও আব্দুল্লাহ বিন জিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলালের মালিকানাধীন মেসার্স রাহিদ এন্টারপ্রাইজসহ দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে দুই ইটভাটা মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রাণীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। চকমনু ও চকাদিন এলাকায় লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে মেসার্স রাহিদ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, এস্কেভেটর মেশিন দিয়ে ইটভাটার চুলি ভেঙে ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
একইভাবে, উপজেলার চকাদিন এলাকায় আবু বক্কর সিদ্দিকের মালিকানাধীন মেসার্স রিফাত ব্রিকস ইটভাটাও গুড়িয়ে দেওয়া হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আগস্ট ১২, ২০২৫
সেপ্টেম্বর ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৯ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৯ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।