এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার একডালা স্কুলপাড়া গ্রামে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরি করে পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় চোরেরা।
গরুর মালিক আব্দুল বারিক জানান, বাড়ির সংলগ্ন গোয়াল ঘরে তালা লাগিয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক সোয়া দুইটার দিকে প্রতিবেশী এক চাচা চিৎকার করে ডাক দেন যে, তার গরু পিকআপে তুলে নিয়ে যাচ্ছে চোরেরা। তখন তিনি ও এলাকাবাসী উঠে পিকআপের পেছনে ধাওয়া করেন এবং বগুড়ার দুপচাচিয়া পর্যন্ত অনুসরণ করেও চোরদের ধরতে পারেননি। চুরি যাওয়া চারটি গরুর মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি।
এর আগে, মাত্র পাঁচ দিন আগে গত বৃহস্পতিবার রাতে একইভাবে উপজেলার কালীগ্রাম বড়িয়াপাড়া গ্রামে শেরেদুল ইসলামের গোয়াল ঘরের তালা কেটে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের দুটি গাভী চুরি হয়।
এমন ধারাবাহিক চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ রায়হান বলেন, "খবর পেয়ে একডালা গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল। চুরি যাওয়া গরু উদ্ধারের জন্য অভিযান চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।"
আগস্ট ৩০, ২০২৪
ডিসেম্বর ২৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।