এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রোয়াংছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাসাস সভাপতি চিংনুমং মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মংহাইনং মারমা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা, যুগ্ম সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন তঞ্চঙ্গ্যা ও মংকোয়াইচিং মারমা, সাংগঠনিক সম্পাদক গান্ধি লাল তঞ্চঙ্গ্যা, উপজেলা যুবদলের সভাপতি লুপ্রুুমং মারমা, উপজেলা ছাত্রদলের সভাপতি উত্তম তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য মংহ্লাগ্য মারমা প্রমুখ।
সভায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এ প্রস্তুতি সভায় অংশ নেন এবং দিবসটি সফলভাবে পালন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।