এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবর্ত্য জেলার বান্দরবানের অবিসংবাদিত নেতা সাবেক এমপি রাজপুত্র সাচিং প্রু জেরী'কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র বান্দরবান জেলা আহবায়ক নির্বাচিত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন থানচি উপজেলা বিএনপি। থানচি নিএনপির সহ সভাপতি ক্যসাউ মারমা নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতারা আনন্দ মিছিল ও পথসভা করে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় থানচি বাজার প্রাঙ্গন হতে বাস স্টেশণসহ জনগুরুত্ব পূর্ণ স্থানে আনন্দ মিছিল শেষে বাজার প্রাঙ্গনে পথসভা আয়োজন করেন।
পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ- সভাপতি ক্যসাউ মারমা, বিএনপি নেতা মংসাগ্য মারমা,উচমং মারমা, বিএনপি সদর ইউনিয়ন সভাপতি মো: আবু নোমান,আবু সামাদ,
যুব দলের সভাপতি মংসিংহাইন মারমা, স্বেচ্ছা সেবক দলের সভাপতি জওয়াইপ্রু মারমা,উহ্লামং মারমা, শৈবাথোয়াই মারমাসহ অনেকে।
বক্তারা বলেন, শেখ হাসিনা ভারতে বসে শান্ত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছেন। তার এই ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে।
ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। সে যদি দেশের স্বার্থে সাধারণ মানুষের কল্যাণে কাজ করত, তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হতো না। ‘আওয়ামী লীগ বারবার পালায়। এবার নিয়ে তিনবার পালিয়েছে। অথচ শেখের বেটি গর্ব করে বলতেন আওয়ামী লীগ পালায় না। ১৬ বছর পর দেশ আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আবু সাঈদ, মুগ্ধসহ হাজার হাজার শহীদের বাংলাদেশ হচ্ছে এ বাংলাদেশ।
অক্টোবর ২৬, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
ঢাকা | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।