এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পুকুরে ডুবে মরিয়ম আক্তার (৩) ও সাহিদা আক্তার (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম আক্তার ওই গ্রামের কাউসার মিয়ার মেয়ে এবং সাহিদা আক্তার সদর উপজেলার বুধল ইউনিয়নের ধানসার গ্রামের শাহেদ মিয়ার মেয়ে। জানা গেছে, সাহিদা সম্প্রতি তার নানার বাড়ি বেহাইর গ্রামে বেড়াতে এসেছিল।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। খেলার একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে শিশুদের মরদেহ ভেসে উঠতে দেখেন।
তিনি আরও জানান, শিশু সাহিদা তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিসেম্বর ২০, ২০২৪
মে ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।