এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে অপহরণের চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাই তারেকসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ইউএনও। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর এলাকায়।
ইউএনও রাফে মোহাম্মদ ছড়া জানান, মেঘনা নদীর আশুগঞ্জ ও ভৈরব অংশে পৃথক দুটি বালুমহাল ইজারা দেওয়া হলেও চরসোনারামপুর এলাকায় জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের পাশে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। নিয়ম অনুযায়ী, কোনো সরকারি স্থাপনার এক কিলোমিটারের ভেতরে বালু তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
অভিযোগের ভিত্তিতে ওই সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় পাঁচটি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড জব্দ করা হয় এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত দুজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও অভিযোগ করেন, আদালতের কার্যক্রম শেষে ফেরার পথে তারেকের নেতৃত্বে ৭–৮ জন অস্ত্রধারী স্পিডবোট নিয়ে এসে তার ব্যবহৃত ড্রেজার ঘিরে ধরে। তারা ইউএনওকে অপহরণের চেষ্টা চালায় এবং ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে জব্দকৃত একটি ড্রেজার ও দুটি ব্যাগ ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। তবে পরিস্থিতি বেগতিক হলে ইউএনও দ্রুত পাশের একটি স্পিডবোটে উঠে নিরাপদে আশুগঞ্জে ফিরে আসেন।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন ইউএনও। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মো. মোস্তফা রেজা বলেন, “ইউএনও সাতজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগটি গ্রহণ করা হয়েছে, মামলার প্রক্রিয়া চলছে।”
ঘটনার পর আশুগঞ্জ-ভৈরব এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল বলেন, একজন সরকারি কর্মকর্তাকে দিনের আলোতে অপহরণের চেষ্টা শুধু প্রশাসনের জন্য নয়, গোটা অঞ্চলের নিরাপত্তার জন্যও বড় হুমকি।
সেপ্টেম্বর ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।