এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়ন রেজিঃ নং বি ১০৫৫ এর ত্রি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় শহরে নতুন বাসস্ট্যান্ডে এ উপলক্ষে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি জুবায়ের জাকিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাছির এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগেরর প্রসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, ফরিদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান, যুবলীগের আহবায়ক শাহ সুলতান খান রাহাত, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আলোচনা সভায় বলেন,অনুষ্ঠানে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আয় ব্যয়ের; রিপোর্ট পেশ করেন কোষাধক্ষ্য আরিফুজ্জামান শাহাদত।
সভায় এই সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা নিরাপদে গাড়ি চালানোর জন্য চালকদের আহ্বান করা হয়। বক্তারা বলেন,বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার ।এই সরকার শ্রমিকদের জন্য বিগত দিনে অনেক কাজ করেছেন ।
এবং ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে তা অব্যাহত থাকবে।
বক্তারা বলেন আমরা যদি নিয়ম মেনে গাড়ি চালাই তাহলে পরিবহনে দুর্ঘটনা কমবে প্রাণহানি কমবে। একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবার এবং সারা জীবনের কান্না । বক্তারা এখন থেকে শ্রমিকদের নিয়োগদের পাশাপাশি পরিবহন মালিকদের তাদের নিয়োগ পত্র দেবার জন্য তাদের প্রতি আহ্বান জানন।
এর ফলে পরিবহন শ্রমিকেরা কোন দুর্ঘটনার স্বীকার হলে এবং মৃত্যুবরণ করলে তাদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
ফরিদপুর মোটর ওয়াকার্স ইউনিয়নে আগামী নির্বাচনে শ্রমিকরা ভোট দিয়ে একটা যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে মোট ১৭৯
জন কে নগদ ২৫ হাজার টাকা এবং ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আগামী ৪৫ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন পরিচালনার জন্য মনতোষ কুমার দাস সাহাকে প্রধান নির্বাচন কমিশনার , মোহাম্মদ নুরুল ইসলাম কে সদস্য সচিব , মনোজিৎ কুমার ও সুজন কুমার বিশ্বাসকে সহকারী নির্বাচন কমিশনার, এবং প্রিজাইডিং অফিসার হিসেবে মুক্তার হোসেন কে নির্বাচিত করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।