এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মহিউদ্দিন (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহিউদ্দিন জেলার কসবা উপজেলার কুটির আমিন উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার শহিদুল ইসলাম জানান, প্রায় এক মাস আগে একটি মাদক মামলায় মহিউদ্দিনকে গ্রেফতারের পর জেলা কারাগারে পাঠানো হয়। শুক্রবার সকালে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে কারাগারের চিকিৎসক তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
জেল সুপার জানান, মহিউদ্দিনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।