এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় চারজন ডিম ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের ক্যাশ মেমো না থাকায় তাদের মোট সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা শহরের ফারুকী বাজারে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, ভোক্তা পর্যায়ে ডিমের দাম স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, অনেক ব্যবসায়ী ডিম বিক্রয়ের মূল্য তালিকা প্রদর্শন করছেন না এবং ক্রয়-বিক্রয়ের ক্যাশ মেমো যথাযথভাবে সংরক্ষণ করছেন না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় চারটি দোকানকে জরিমানা করা হয়।
দোকান মালিকদের ভবিষ্যতে অবশ্যই মূল্য তালিকা প্রদর্শন ও ক্যাশ মেমো সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অক্টোবর ২৯, ২০২৪
সেপ্টেম্বর ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।