এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার দয়রামপুর গ্রামে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রাজ্জাক (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
আটক আব্দুর রাজ্জাক রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকার আব্দুল করিমের ছেলে। শিশুটির বাড়ির পাশেই তার শ্বশুরবাড়ি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র পাঁচ দিন আগে শিশুটির বাবা মারা যান। শুক্রবার বাড়িতে তার মিলাদ ও দোয়ার আয়োজন থাকায় পরিবারের সদস্যরা প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ির পাশে একটি কলাবাগানের আড়াল থেকে শিশুটির কান্নার শব্দ পান তার ফুফু। তিনি দ্রুত এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। এ সময় শিশুটির শারীরিক অবস্থা ও কান্না দেখে পরিবারের সন্দেহ হয়। একপর্যায়ে শিশুটি ব্যথার কথা জানায়।
ঘটনার পরপরই ঘটনাস্থলের পাশ থেকে স্থানীয়রা রাজ্জাককে দেখতে পেয়ে আটক করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং উত্তেজিত জনতা রাজ্জাককে কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, শিশু নির্যাতনের অভিযোগে স্থানীয়রা এক ব্যক্তিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও জানান, হাসপাতাল থেকে চিকিৎসাসংক্রান্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।