এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় ডালিম বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ডালিম বেগম ওই গ্রামের আব্দুল বেপারীর স্ত্রী এবং দুই সন্তানের জননী।
নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশীদের মারধর ও হুমকির জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের স্বামী আব্দুল বেপারী জানান, গত বুধবার প্রতিবেশী কামরুল মোল্লা, আলম মোল্লার ছেলে ইমামুল মোল্লা ও কল্পনা বেগম তাঁর স্ত্রীকে মারধর করেন। এর আগেও প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে ডালিম বেগমের ওপর হামলার ঘটনা ঘটেছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি।
নিহতের ভাই সিদ্দিক মোল্লা বলেন, "বুধবার আমার বোন ফোনে জানায় যে, প্রতিবেশী কামরুল, ইমামুল ও কল্পনা তাকে মারধর করেছে এবং একপর্যায়ে তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে।"
পরিবারের সদস্যরা জানান, মারধর ও হুমকির ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সঙ্গে ডালিম বেগমের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
তবে ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৯ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৯ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।