এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব ডাক দিবস। এ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের ফরিদপুর (৭৮০০) কার্যালয়ের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়। ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
ফরিদপুর বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল তহমিনা মমতাজের সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, সহকারী কমিশনার দেব কুমার পাল এবং সহকারী পোস্টমাস্টার রিপন বিশ্বাসসহ ডাক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
র্যালিতে বক্তারা ডাকসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, দ্রুত পরিবর্তনশীল যোগাযোগ ব্যবস্থায় ডাক বিভাগও নিজেদের আধুনিকায়ন করছে। নাগরিক জীবনে ডাকসেবার উপযোগিতা অক্ষুণ্ণ রাখতে এবং তথ্যপ্রযুক্তির যুগে একটি সমন্বিত ডাক নেটওয়ার্ক গড়ে তুলতে ডাক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।