এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চাহাটি কঠুরাকান্দী দারুল উলুম ওয়াজেদিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় অত্র মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার বিভিন্ন শ্রেণি ও বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নার্সারি, প্রথম, দ্বিতীয় শ্রেণির পাশাপাশি হিফজ ও নাজেরা বিভাগে শিক্ষার্থীদের মেধা ও শৃঙ্খলার স্বীকৃতি পুরস্কার দেওয়া হয়।
এছাড়া সারা বছর নিয়মিত হাজিরা ও শৃঙ্খলা বজায় রাখায় কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আহসানুল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও মাদ্রাসার আজীবন সদস্য মানোয়ার মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মানোয়ার মিয়া বলেন, এই মাদ্রাসা শুধু দ্বীনি শিক্ষা নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত সমাজ গড়বে। তাই তাদের সুশিক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আহসানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের সাফল্যই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও আদর্শ চরিত্র গঠনের মাধ্যমে এই মাদ্রাসা আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ক্বারী মোহাম্মদ জাকারিয়া, মাওলানা মুফতি গোলাম মাওলা, হাফেজ মোহাম্মদ ফয়সাল আহমেদ ও মাওলানা হেমায়েত উদ্দিন। তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বিনোদন | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।