এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলিপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রাসেল শেখ (৩০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল শেখ দক্ষিণ আলিপুর ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আছমত শেখের ছেলে এবং রাবেয়া বেগমের সন্তান। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাসেল শেখ মধ্য আলিপুর কোবা মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে রেললাইনের পাশে অসাবধানতাবশত মধুমতি ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে রেললাইনের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় ভাঙ্গা রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।