এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির দুই দিন পর নিখোঁজ পুলিশ সদস্য মো. সাইফুল ইসলামের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ জুন) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার সংলগ্ন মেঘনার পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী গ্রামের বাসিন্দা। তিনি নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন এবং গত তিন বছর ধরে জেলার বিভিন্ন থানায় দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানান, দরবেশ বাজারের দক্ষিণে চরের পাশে মেঘনার পাড়ে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। পরে ছবি তুলে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় নিশ্চিত করে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩১ মে) দুপুর ২টার দিকে ভাসানচর থেকে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। এতে পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও এনজিওকর্মীসহ মোট ৩৯ জন যাত্রী ছিলেন। যাত্রাপথে করিমবাজার সংলগ্ন ডুবারচরের কাছে মেঘনায় ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, “বিকেলে সাইফুলের মরদেহ ঢেউয়ের সঙ্গে ভেসে মেঘনার পাড়ে আসে। শনাক্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
তিনি আরও জানান, দুর্ঘটনায় ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে এবং তামিম নামে এক রোহিঙ্গা শিশু এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে কোস্টগার্ডের তল্লাশি অভিযান চলছে।
এ ঘটনায় সাইফুলের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ডিসেম্বর ২০, ২০২৫
জুন ২৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।