এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় সুশাসনের জন্য নাগরিক সুজন এর দিবার্ষিক কাউন্সিল অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন, বিজয় টেলিভিশন ও ভোরের পাতার নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ মোফাজ্জল হোসেন, এবং ডিবিসি নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজু সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় শহরের এক রেস্টুরেন্টে সুজনের সদস্যদের মাঝে এক কণ্ঠ ভোটের মাধ্যমে নির্বাচন সম্পূর্ণ হয়। বিকেল চারটা থেকে সাধারণ সভা অনুষ্ঠিত হয়, এ সভায় সভাপতিত্ব করেন, সুশাসনের জন্য নাগরিক সুজন এর নওগাঁ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন এর কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান। ৩১ সদস্যবিশিষ্ট মূল কমিটির আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সমন্বয় দিলীপ কুমার সরকার এর অনুমতিক্রমে রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেন। উল্লেখ্য গত কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন মোফাজ্জল হোসেন এবং এ কে সাজু। দুই বছর মেয়াদী এ কমিটি নাগরিক অধিকার নিশ্চিত এ নওগাঁ জেলা ব্যাপী কাজ করবেন এবং নওগাঁ জেলার ১১ টি উপজেলা সহ ৩টি পৌরসভায় কমিটি গঠনে নবনির্বাচিত জেলা কমিটির উপর দায়িত্ব অর্পণ করা হয়।#
ফেব্রু ১, ২০২৫
সেপ্টেম্বর ১৫, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ঢাকা | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।