এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষাকে আরও গতিশীল ও শিশুদের স্বাস্থ্যকর পরিবেশ সুনিশ্চিত করার লক্ষে ৯১৫ জন শিশুর অংশগ্রহণে শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে উপজেলার রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিঠাপুকুর এরিয়া অফিস ওয়াল্ডভিশন স্পন্সরশীপ এবং শিশু সুরক্ষা অফিসার মারিয়া মালো’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. ফারুক মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র মিঠাপুকুর উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা। তিনি শিশুদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য মা’দেরকে সন্তানদের প্রতি আরো যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
জিরো-৫ সর্ম্পকে ও সুরক্ষিত পরিবেশ বজায় রাখা সহ শিশুদের সু-স্বাস্থ্য, শিশু নিরাপত্তা, বাল্য বিবাহ প্রতিরোধ সহ অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র মিঠাপুকুর উপজেলা এরিয়া সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ইফতেখার আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা: শ্যামলী বেগম, মো. মনু মিয়া, রাণীপুকুর পিএফএ’র ভিডিসি সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানে ৭৮০ জন শিশু শিক্ষার্থীকে ১৪ টি খাতা, ৮টি কলম ও উপহার হিসেবে ১৩৫ জন শিশুকে মশারি উপহার প্রদান করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।