এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ তরুণদের মাধ্যমে বাংলাদেশ শিগগিরই বিশ্বে ভালো অবস্থান তৈরি করবে বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) গুরুত্ব আজ সর্বজনস্বীকৃত। বাংলাদেশের উন্নয়ন ও বিশ্বের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে আইসিটি এখন একটি অপরিহার্য মাধ্যম। শুধু প্রযুক্তিগত নয়, অর্থনীতিতেও আইসিটি একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হয়েছে।”
তিনি আরো বলেন, “পদক নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ ও শেখার অভিজ্ঞতা অর্জনই সবচেয়ে বড় বিষয়। আমাদের তরুণদের মাঝে যে সম্ভাবনা রয়েছে, তার যথাযথ বিকাশ ঘটালে বিশ্ব পরিসরে বাংলাদেশ আইসিটি শক্তিতে রূপ নিতে পারবে।”
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সন্তানদের সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে তাদের আগ্রহ ও পছন্দকে গুরুত্ব দিন। এতে তারা ভবিষ্যতে সফলতা অর্জন করবে এবং দেশও উপকৃত হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি প্রমোশন অধিশাখার উপসচিব মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার।
এ সময় উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রোগ্রামিং কনটেস্ট, আইসিটি কুইজ ও দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮টি জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।