এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে ট্রাকের ধাক্কায় মো. আরিফ (২৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার বরিশাল-পিরোজপুর মহাসড়কের ছোট খলিশাখালী কাঠের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। নিহত আরিফ সদর উপজেলার খলিশাখালী এলাকার মৃত আলী আজগর সেখের ছেলে। তিনি পেশাদার ভ্যানচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সালাউদ্দিন শেখ জানান, ভ্যান চালক আরিফ পার্শ্ব রাস্তা থেকে মহাসড়কে উঠতেই বরিশাল থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আরিফকে হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেবেকা সুলতানা বলেন, গুরুতর আহত অবস্থায় আরিফকে হাসপাতালে আনা হয়েছিল, তবে আসার আগেই তিনি মারা যান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সেপ্টেম্বর ২৩, ২০২৬
এপ্রিল ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।