এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শেখ শহীদ (৪৫) নামে এক ব্যক্তি। নিহত শেখ শহীদের বাবার নাম শেখ মিনাজ উদ্দিন। রবিবার (১৫ জুন) রাত ১১টা ৩০ মিনিটে রাতের খাবার শেষে নিজ ঘরে শুয়ে পড়েন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৬ জুন) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে শেখ শহীদের মা শুকুরী বেগম তাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দেন তিনি। কিন্তু দরজা ভেতর থেকে আটকানো থাকায় বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রতিবেশী লুৎফরকে ডেকে আনেন।
পরে মই ব্যবহার করে ঘরের আড়ার ওপর দিয়ে উঁকি দিলে দেখা যায়, শেখ শহীদ ঘরের তীরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে তার চাচা শেখ জলিল চরভদ্রাসন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফেব্রু ১৭, ২০২৪
মার্চ ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।