এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কিশোরগঞ্জ জেলা পুলিশের এপ্রিল (২০২৫) মাসের কল্যাণ সভায় অপরাধ দমন, মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার, মামলা তদন্তসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন ইটনা থানার এসআই অনিল চন্দ্র।
রবিবার (২৫ মে) সকাল ১০টায় কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত সরকার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে এসআই অনিল চন্দ্রের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত সরকার। একইসাথে অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা।
কল্যাণ সভায় পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাদের মধ্যে সনদপত্র ও শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ ঘোষ, ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।