এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে নরসিংহপুর পর্যন্ত অংশটি বর্তমানে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলমান থাকলেও পাশাপাশি নিচের মূল সড়কটির জরাজীর্ণ অবস্থায় সৃষ্টি হয়েছে নিত্যদিনের দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয় বাসিন্দা ও চালকরা বলছেন, সড়কটির এমন অবস্থায় দিন দিন বাড়ছে হতাহতের ঘটনা।
সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খোঁড়াখুঁড়ি। বিশেষ করে নরসিংহপুর এলাকায় সড়ক এতটাই কর্দমাক্ত ও অসমতল যে, গাড়ির গতি নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে উঠেছে। দিন-রাত চলমান নির্মাণসামগ্রী পরিবহন এবং ধুলাবালির কারণে ভোগান্তির শেষ নেই। যানবাহন চলাচলের সময় ঘন ধুলা, পানি জমে থাকা কাদা, এবং রাস্তায় ছড়ানো নির্মাণসামগ্রী সব মিলিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা।
স্থানীয়দের অভিযোগ, সংস্কার ছাড়া দিনের পর দিন ভারী যানবাহন চলাচল করানো হচ্ছে এই রুটে। এতে শুধু তীব্র যানজটই হচ্ছে না, মানুষ হারাচ্ছে জীবনও। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত, রিকশা ও পিকআপের সংঘর্ষ, এমনকি সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর অভাবে পথচারীদের হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনাও এখন নিত্যদিনের।
এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, “নির্মাণকাজের অগ্রগতি অনুযায়ী সমন্বয় রেখে সড়কটির সংস্কার কাজ দ্রুত শুরুর পরিকল্পনা রয়েছে।” তবে সাধারণ মানুষের দাবি, সময়মতো সংস্কার কাজ না হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ—অন্যথায় এ দুরবস্থা প্রাণঘাতী রূপ নিতে পারে।
সেপ্টেম্বর ২৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।