এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আশুলিয়ায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৭দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার দুপুর ১ টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে মঙ্গলবার রাত ৮ টা থেকে বুধবার ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার ছোনগাছা এলাকার মোঃ মিন্টু মিয়া,কামরুলের মোড় মিয়া বাড়ি মসজিদের পাশে ওহাব মিয়ার পালক ছেলে রানা মিয়া (৩২)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আঃ মালেক মোল্লার ছেলে রাজা মোল্লা (৪০), আশুলিয়ার খেজুর বাগান এলাকার মৃত নুরুল হকের ছেলে মশিউর রহমান (৩৮) ও আশুলিয়ার রোস্তমপুর এলাকার মৃত জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫) ও আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার আঃ গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১)। এদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে শাহীনুর কবির বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির পায়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৭দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।