এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলার আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে ঘোষবাগ পূর্বপাড়া এলাকায় এক গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে অস্ত্রধারী চক্রের তিনজন সদস্যকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- মোঃ বিশাল (২০), পিতা: শহিদুল; নাজমুল (২০), পিতা: রইস উদ্দিন; এবং শিপন (২১), পিতা: আহসান হাবিব। তারা সবাই ঘোষবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসীদের বাসায় তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক শটগান, ১৩টি চাপাতি, ৪টি ছুরি, এবং একটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়। এছাড়াও, চাঁদাবাজির নগদ ৩৬,৭৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই অভিযানের পর বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যৌথ বাহিনী ঘটনাস্থল ও তার আশেপাশের এলাকায় নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে।
মার্চ ২০, ২০২৫
সেপ্টেম্বর ২২, ২০২৫
এপ্রিল ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ১ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।