এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলার কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মেহেরাব হোসেন সৌরভের অকাল মৃত্যুতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস রবিবার (১৫ জুন) কলেজ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সৌরভের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই অংশগ্রহণ করেন। সবার চোখে মুখে ছিল বিষাদের ছায়া।
সৌরভ উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নাসির উদ্দিন চঞ্চলের একমাত্র পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ১৩ বছর। ঈদুল আজহার দিন শনিবার সকালে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
ঐদিন সন্ধ্যায় ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে বক্তারা সৌরভের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁর বিদেহী আত্মার শান্তি ও পরিবারটির ধৈর্য কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়।
আগস্ট ১০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।