এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে কাঠ ব্যবসায়ী ইসলাম মোল্যার বসতবাড়ি। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে প্রায় ১০ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ জুন) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মহেশপুর উত্তরপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইসলাম মোল্যা মৃত কালু মোল্যার ছেলে এবং পেশায় একজন স্থানীয় কাঠ ব্যবসায়ী।
পরিবারের সদস্যরা জানান, রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরের চারদিকে আগুন দেখতে পেয়ে আতঙ্কে জেগে উঠে দ্রুত ঘর ছেড়ে বের হন তারা। ইসলাম মোল্যা ও তার পরিবারের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুনের তীব্রতায় সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডে বসতঘর, রান্নাঘর, নগদ অর্থ, স্বর্ণালংকার, ফার্নিচারসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানা না গেলেও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট-সার্কিট অথবা শত্রুতামূলকভাবে কেউ আগুন লাগিয়ে দিতে পারে।
অগ্নিকাণ্ডের পর ইসলাম মোল্যা ও তার পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, “আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত আবেদন পাওয়া যায়নি। আবেদন পেলে দ্রুতই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।