এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নির্মলা রানী পতনদার (৭৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সালথা সদর বাজারের স্কুল রোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নির্মলা রানী পতনদার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউপির মৃত বিনয় কুমার পতনদারের স্ত্রী।
নিহতের পরিবার জানান, নিহত নির্মলা রানী নাতির মোটরসাইকেলে উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। সালথা সদর বাজার পার হওয়ার পর স্কুল রোড এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা (ঢাকা মেট্রো ট ১৪-৬১৪৪) ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ওপর উঠে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় ঘটনা স্থলথেকে ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি টিম লাশ ও ঘাতক ট্রাক থানায় নিয়ে আসে। এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জুন ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।