এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রুমায় আগামী শুক্রবার নতুন বাসস্টেশন থেকে বাস সার্ভিস চালু হচ্ছে। একই সাথে বাস, জীপগাড়ি, মোটরবাইক, থ্রী হুইলার গাড়ি ভাড়াও নির্ধারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সমন্বয় সভায় এ কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সূত্রে জানা গেছে, মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি ও ঘনবসতিপূর্ণ রুমা বাজার পরিবেশ ভারসাম্য রক্ষা করতে রুমা বাজার সংলগ্নে অননুমোদিত স্টেশন থেকে সরিয়ে বেথেল পাড়াঘাট সংলগ্নে সদ্য নির্মিত নতুন বাসস্টেশন থেকে বাস সার্ভিস চালু করবার সিদ্ধান্ত নেয়া হয়। এ সার্ভিসটি আগামী শুক্রবার (২৮ সেপ্টেম্বর) থেকে বান্দরবান উদ্দেশ্যে এই নতুন বাসস্টেশন থেকে সকল বাস ছাড়া হবে। এতে করে সাধারণ যাত্রীদের নিত্যদিনের সেবার সুবিধার বৃদ্ধি পাবে বলে স্থানীয়রা মনে করছেন।
তার সাথে বাস সার্ভিসের ভাড়াসহ উপজেলার সড়কের অভ্যন্তরীণ অংশে জীপগাড়ি, মোটরবাইক, থ্রী হোলার মাহেন্দ্র গাড়ি ও সিএনজি ভাড়াও নতুন করে নির্ধারণ করা হয়। সভার সূত্র মতে, রুমার নতুন বাসস্টেশন থেকে নির্ধারিত বাস ভাড়া ১৪০টাকা, যা আগে ছিল ১৫০টাকা। ১নং সদরঘাট থেকে রুমা বাজার মোটরবাইকে ৩০টাকা, নতুন বাসস্টেশন পর্যন্ত হলে জনপ্রতি ১৫টাকা। ঠিক একইভাবে রুমা বাজার থেকে নতুন বাসস্টেশন ও সদরঘাট পর্যন্ত যথাক্রমে ১৫টাকা ও ৩০টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এই ভাড়া মোটরবাইক, মাহেন্দ্র,থ্রি হুইলার, সিএনজি ও জীপ গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মানস চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম বিপ্লব, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরপি) ইনস্ট্যাক্টর মোহাম্মদ কাউছারুল ইসলাম,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক
কর্মকর্তা ডা. রুবেল দাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকান্ত দেব,যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা নুপ্রুচিং, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, রেমাক্রীপ্রাসা ইউপি চেয়ারম্যান জিরা বম, গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো , পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী কর্মকর্তা প্রকাশ চাকমা ও রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।