এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
১২ মার্চ বুধবার বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ও গজালিয়া ইউনিয়ন সীমান্তে অবৈধভাবে গড়ে তোলা SBM নামক একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা।
ভ্রাম্যমাণ আদালত SBM ব্রিক ফিল্ডকে পাহাড় কর্তন ও ইট প্রস্তুত, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এক লক্ষ টাকা এবং জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে দশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। একই সঙ্গে পাঁচশত চল্লিশ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।
অভিযানের সময় পানি ঢেলে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয় এবং স্কেভেটর দিয়ে চিমনি ও কিলন গুড়িয়ে কার্যক্রম বন্ধ করা হয়।
এ অভিযানে লামা বন বিভাগ, পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সেপ্টেম্বর ২৩, ২০২৫
সেপ্টেম্বর ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।