এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বিকাল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ নাঈম বিন শাহজাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোনা মিত্র চাকমা, থানচি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা এবং থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ের দুর্গম জনপদে পুষ্টি সচেতনতা ছড়িয়ে দিতে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্যাভ্যাস নিশ্চিত করা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের বিশেষ যত্ন, শিশুদের জীবনের প্রথম ১০০০ দিনের সঠিক পুষ্টি এবং কিশোরীদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তারা। এছাড়া ঘরের আঙিনায় পুষ্টিকর শাকসবজি চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর আহ্বান জানানো হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, স্থানীয়ভাবে উৎপাদিত ফলমূল, শাকসবজি, ডিম ও মাছ নিয়মিত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে জনস্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়ন সম্ভব। এর মাধ্যমে পুষ্টি বৈষম্য দূর করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সপ্তাহব্যাপী এই কার্যক্রমের আওতায় থানচির বিভিন্ন পাড়ায় উঠান বৈঠক, স্কুলভিত্তিক প্রচারণা, গর্ভবতী মায়েদের কাউন্সেলিং এবং পুষ্টি বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে পুষ্টি বিষয়ক কুইজ, চিত্রাঙ্কন, রান্না প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, শিক্ষার্থী, নারী নেত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কার্যক্রমের ফলে সাধারণ মানুষের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি সুস্থ-সবল সমাজ গঠনে তা সহায়ক হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বিনোদন | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।