এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত আগামী ২৪ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
এদিন লতিফ সিদ্দিকীর পক্ষে তার আইনজীবী ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে এই দীর্ঘ প্রক্রিয়ায় উষ্মা প্রকাশ করে লতিফ সিদ্দিকী বিচারকের উদ্দেশ্যে বলেন, "বিচারব্যবস্থা এভাবে চলতে পারে না। আমি ৬ মাস আগে আইনজীবীর মাধ্যমে হাজিরা মওকুফের আবেদন করেছিলাম, আর আদেশ দেওয়া হলো আজ।" তিনি রসিকতা করে আরও বলেন, "ব্যক্তিগত হাজিরা মওকুফ হলেও আমি আদালতে আসব। আমার আসতে ভালো লাগে, এটা এখন অভ্যাসে পরিণত হয়েছে।"
জবাবে বিচারক বলেন, "এটি আপনার ব্যক্তিগত ইচ্ছা, তবে আপনার আবেদন মঞ্জুর করা হয়েছে।" এরপর হাস্যোজ্জ্বল মুখে আদালত কক্ষ ত্যাগ করেন সাবেক এই মন্ত্রী।
লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান, এখন থেকে মামলার শুনানির দিনগুলোতে তার মক্কেলকে সশরীরে উপস্থিত থাকতে হবে না।
মামলার প্রেক্ষাপট:
গত বছরের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ নামক একটি সংগঠনের গোলটেবিল বৈঠক চলাকালীন হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনকে আটক করে। পরবর্তীতে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
গত বছরের ৬ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর তারা কারামুক্ত হন। ‘মঞ্চ ৭১’ নামক সংগঠনটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে কাজ করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছিল। সেই কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগেই এই মামলার সূত্রপাত হয়।
জুন ২৬, ২০২৬
মার্চ ৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।