এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাড়ৈয়ার হাট বাজার সংলগ্ন বাহাদুর ডাক্তারের খাল দখল করে একের পর এক দোকানঘর ও পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরে খাল দখল চললেও বর্তমানে নতুন করে কয়েকটি পাকা স্থাপনার নির্মাণ কাজ চলমান রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সরকার যখন দেশব্যাপী খাল খনন ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, ঠিক সেই সময় সদরপুরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা খাল দখল করে প্রায় ১৫ টিরও বেশি দোকানঘর ও বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে।
অভিযোগ রয়েছে, ফেলা মাতুব্বর, জামাল মাতুব্বর, মতি তালুকদারসহ আরও কয়েকজন ব্যক্তি প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে খালটি দখল করে রেখেছেন।
বর্তমানে সেখানে নতুন করে পাকা স্থাপনা নির্মাণ অব্যাহত রয়েছে।
স্থানীয় কৃষক ও এলাকাবাসী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খাল দখলের প্রবণতা বৃদ্ধি পায়। এরপরও দখল বন্ধ না হয়ে বরং আরও বিস্তৃত হয়েছে। ফলে খালটির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। খালটি দিয়ে কুমার নদীতে পানি চলাচল করলেও বর্তমানে দখল ও পলিমাটি জমে নাব্যতা হারিয়ে ফেলেছে। এতে বর্ষা মৌসুমে জমির পানি দ্রুত নদীতে নামতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে।
এলাকাবাসী আরও জানান, খালটি পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদ করা হলে কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন বলেন দেশব্যাপী খাল খনন কর্মসূচি চলমান রয়েছে। এসময় খাল দখল করে স্হাপনা নির্মাণ করা মানি নিজের ক্ষতি ডেকে আনা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিসেম্বর ১৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।