এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় লিভার সিরোসিসে আক্রান্ত অসহায় সিরাজুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।
বুধবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে যান ইউএনও। এ সময় তিনি অসুস্থ সিরাজুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। পরে তাৎক্ষণিকভাবে সরকারি তহবিল থেকে সিরাজুল ইসলামের হাতে ১০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে মারাত্মক লিভার সিরোসিস রোগে ভুগছেন। অসুস্থতার কারণে বর্তমানে তিনি পুরোপুরি কর্মক্ষমতাহীন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পুরো পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
পরিদর্শনের সময় ইউএনও রেজওয়ানা আফরিন উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে রোগীর বাড়িতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সাথে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সিরাজুলকে আরও আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।
সরকারি সহায়তা পেয়ে আবেগাপ্লুত সিরাজুল ইসলাম বলেন, “আল্লাহ আমাকে হায়াত দিলে আবার পরিবারের জন্য কিছু করতে পারব। সরকারের এই সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
এদিকে প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে উপজেলা প্রশাসনের এ ধরনের দ্রুত ও মানবিক সাড়া দেওয়া সত্যিই প্রশংসনীয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২২ আগস্ট, ২০২৬
মাগুরা | ২২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।