এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীতে ৯১৩টি চাল মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে খাদ্য বিভাগ। সরকারি চাল সংগ্রহে অনিয়ম ও চুক্তি না করার কারণে এ সুপারিশ করা হয়েছে। ইতোমধ্যে আঞ্চলিক খাদ্য বিভাগ থেকে প্রতিবেদন পাঠানো হয়েছে খাদ্য মন্ত্রণালয়ে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজশাহী খাদ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী উপ-পরিচালক ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
খাদ্য বিভাগের তথ্যমতে, আমন সংগ্রহ ২০২৪-২৫ মৌসুমে সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ছিল ১,১১,২৬৩ মেট্রিক টন, তবে সংগ্রহ হয়েছে ৯৪,৭০৭.০৯ মেট্রিক টন। আতপ চালের লক্ষ্যমাত্রা ছিল ২১,৮৯১ মেট্রিক টন, তবে সংগ্রহ হয়েছে ১৯,৫২৯ মেট্রিক টন।
খাদ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৯১৩টি মিলের মধ্যে ৭৫১টি মিল চুক্তিযোগ্য হলেও চুক্তি করেনি। এর মধ্যে ৪৫টি আটো রাইসমিল ও ৭০৬টি হাস্কিং মিল রয়েছে। এছাড়া, ১৬২টি মিল চুক্তি করেও চাল সরবরাহ করেনি। চুক্তিবদ্ধ মিলগুলোর মধ্যে ৩০টি মিল ৮০ শতাংশ চাল সরবরাহ করেছে, ৭১টি মিল সরবরাহ করেছে ৫০ শতাংশ চাল এবং ৬১টি মিল কোনো চালই সরবরাহ করেনি।
৬১টি মিল কোনো চাল সরবরাহ না করায় এসব মিলের অবস্থানও চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ১টি, নওগাঁয় ৮টি, চাঁপাইনবাবগঞ্জে ৩টি, পাবনায় ১১টি, বগুড়ায় ৩৪টি এবং জয়পুরহাটে ৩টি মিল রয়েছে। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জের একটি মিল আতপ চাল সরবরাহ করেনি।
খাদ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী উপ-পরিচালক ওমর ফারুক জানান, যেসব মিল চাল সরবরাহ করেনি বা চুক্তি করেনি, তাদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, সেটি তারা নির্ধারণ করবে। তিনি আরও বলেন, যেসব মিল ৫০ শতাংশ বা ৮০ শতাংশ চাল সরবরাহ করেছে, তাদের জামানত করা অর্থ থেকে জরিমানা করার সুপারিশ করা হয়েছে। আর যারা একেবারেই চাল সরবরাহ করেনি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে, তা বাস্তবায়ন করা হবে।
এপ্রিল ১৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
বিনোদন | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।