এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা জেলা অডিটোরিয়ামে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বাংলা সাহিত্যের এই দুই মহীরুহের সাহিত্যকর্ম, দেশপ্রেম ও সমাজচেতনা বিষয়ে গুরুত্ব দিয়ে আলোকপাত করা হয়।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও আবৃত্তি পরিবেশিত হয়। শ্রোতা-দর্শকদের উপস্থিতি ও অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরই এ দুই কবির জন্মজয়ন্তী ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করা হয় এবং নতুন প্রজন্মের মাঝে তাঁদের সাহিত্য ও চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।