এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ মোঃ জালাল (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
৪ এপ্রিল (শনিবার) গভীর রাতে উপজেলার দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। আটক জালাল ওই গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশের একটি চৌকস দল আউনাড়া গ্রামে জালালের নিজ বাড়িতে অভিযান চালায়। এসময় জালালের দেহ ও ঘর তল্লাশি করে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭৯ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আটক জালাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বেও তিনি একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদকসহ আটক হয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ জালালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"
আটক জালালকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জুন ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
ঢাকা | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।