এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফুয়েল কার্ডের পর এবার ফুয়েল অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে নওগাঁয়। রোববার (৫ এপ্রিল) সকাল থেকে প্রাথমিকভাবে সদর উপজেলার ১১টি পেট্রোল পাম্পে নতুন এই পদ্ধতিতে কার্যক্রম শুরু করা হয়।
নতুন এই অ্যাপ পদ্ধতি স্বচ্ছতা বাড়ালেও কমেনি ভোগান্তি, কমেনি দাবি গ্রাহকদের। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত তেল না পাওয়ার অভিযোগ অনেকের।
নওগাঁ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এখন থেকে ফুয়েল অ্যাপ ব্যবহার করে সব গ্রাহককে তেল নিতে হবে। এই অ্যাপের মাধ্যমে তেল নিলে গ্রাহক চাইলেই আর একাধিকবার তেল নিতে পারবেন না। গাড়িতে তেল দেওয়ার সময়, তেলের পরিমাণ, গাড়ির মাইলেস এবং লাইসেন্স নাম্বার অ্যাপে সংরক্ষিত থাকবে।
একটি মোটরসাইকেল একবার ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এরপর ১২৫ কিলোমিটার চালানোর পরে সেই মোটরসাইকেলে আবার তেল দেওয়া হবে। কেউ যদি ১২৫ কিলোমিটার গাড়ি না চালিয়ে অন্য পাম্পে তেল দিতে যায়, তাহলে অ্যাপের মাধ্যমে সেটি ধরা পড়বে। পাইলট প্রকল্পের আওতায় ধীরে ধীরে জেলার সব ফিলিং স্টেশনে এই পদ্ধতি চালু করা হবে।
বেলা ১১টার দিকে মুক্তির মোড়ে সাকিব ফিলিং ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনগুলোর সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি। ফুয়েল অ্যাপসের মাধ্যমে গ্রাহকের তথ্য নিয়ে দেওয়া হচ্ছে তেল। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও তেল না পাওয়ায় এবং ফুয়েল অ্যাপ তথ্য দিতে সময় লাগায় ক্ষোভ জানিয়েছেন অনেক চালক।
সেপ্টেম্বর ২৩, ২০২৬
এপ্রিল ২৫, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
ঢাকা | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।