এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রাম থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলবার ৪ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় ওই গ্রামের রাশেদুজ্জামান (২৫) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। সে উপজেলার কালিশংকরপুর গ্রামের আকরাম মোল্লার পুত্র। জানা গেছে,,৮ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের মাধ্যমে যৌথ বাহিনী জানতে পারে যে,রাশেদুজ্জামানের বাড়িতে অস্ত্র গুলি ও মাদকদ্রব্য রয়েছে।রবিবার সকালে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় আটক রাশেদুজ্জামানের বাড়িতে ঘরে মধ্যে ট্রাংক থেকে একটা দেশীয় রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এছাড়া ১৫০সিসির একটি কালো পালচার মোটরসাইকেল, একটি রামদা,একটি চাকু এবং তার কাছ থেকে ২৮ হাজার পাঁচশত টাকা উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ঠাকুর দাশ মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি আরো বলেন,,এ ব্যাপারে মহম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
সেপ্টেম্বর ১৬, ২০২৫
মার্চ ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ৯ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।