এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় নারীর অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখার প্রত্যয়ে নারীর ক্ষমতায়ন বিষয়ক”উই”প্রকল্পের নিজস্ব মালিকানাধীন উইমেন কমিনিটি ষ্টোর “সদাই পাতি" র ২ টি ব্যবসায়ী প্রতিষ্ঠান।
বেশ কয়েকটি ষ্টোরের উদ্বোধনের পর বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম ও সোনাময়ী গ্রামে ৭ ও ৮ নং ব্যবসায়ী প্রতিষ্ঠান দুটি চালু করা হয়।
এ উপলক্ষে ষ্টোরের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বক্তারা বলেন,এ প্রকল্পের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হয়ে উঠবে।
নারীর ক্ষমতায়ন(উই) প্রকল্পের নিজস্ব মালিকানাধীন উইমেন কমিনিটি ষ্টোর “সদাই পাতি”মহিলাদের ভাগ্যের উন্নয়নে সহায়তা করবে।
নারী সামাজিক সমিতির সাধারন সম্পাদক খালেদা বেগমের সভাপতিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন ট্রেইডক্রাপ্ট এক্সচেঞ্জের কান্ট্রি ডিরেক্টর শাহেদ ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেইডক্রাপ্ট এক্সচেঞ্জের প্রজেক্ট সমন্বয়কারী আল মোতাক্কেল বিল্লাহ।
উই প্রকল্পের উপজেলা সমন্নয়কারী মোকলেসুর রহমানের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের জেলা সমম্বয়কারী আজিম উদ্দিন,
জনপ্রতিনিধি,সাংবাদিক স্হানীয় গন্যমান্য ব্যক্তিসহ উই প্রকল্পের সদস্য বৃন্দ প্রমুখ।আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে” সদাই পাতি” ষ্টোর এর শুভ উদ্বোধন করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।