এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শিয়ালের মাংস বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চৌমুহনী রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালী সদর উপজেলার মুরাদপুর এলাকার জসিম উদ্দিন (৪৫) এবং মির্জানগর এলাকার সাইফুল ইসলাম (৩০)।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফু-উজ্জামানের নেতৃত্বে বন বিভাগের একটি দল বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় চৌমুহনী রেলগেট এলাকায় অভিযান চালায়। এসময় শিয়ালের মাংস বিক্রির সময় জসিম ও সাইফুলকে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমান। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪(খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, "বন বিভাগের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযানে সহায়তা করে। আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা প্রদান করেন।" তিনি আরও জানান, এ ঘটনায় থানায় দুটি পৃথক মামলা (মামলা নং ৬৮ ও ৬৯) দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অক্টোবর ২৭, ২০২৪
আগস্ট ১৪, ২০২৬
জুন ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ক্রিকেট | ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।