এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের অন্যান্য অঞ্চলে আমের মৌসুম শেষ হলেও রাজশাহীসহ বরেন্দ্র এলাকায় এখনো গাছে গাছে ঝুলছে আম। বিশেষ করে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের শত শত বাগানে থোকায় থোকায় ঝুলছে নতুন জাতের কাটিমন আম। এতে যেন আমের মৌসুম নতুন করে শুরু হয়েছে।
কৃষিবিদদের মতে, কাটিমন বা সুইট কাটিমন মূলত থাইল্যান্ড থেকে আনা একটি জাত। দেশীয় জাতের বাইরে এটি সারাবছর চাষ করা যায়। ফলে মৌসুমের বাইরেও বাজারে আমের চাহিদা পূরণ করে চাষিদের জন্য বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করছে। এ জাতের আম বছরে দু’বার সংগ্রহ করা যায়, তাই দিন দিন বাড়ছে চাষে আগ্রহ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা থেকে নাচোল-আড্ডা, নওগাঁর পোরশা-নিয়ামতপুর কিংবা রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা থেকে কলমা পর্যন্ত সড়কের দুই পাশে এখন দেখা মিলছে কাটিমন আমের বাগানের। নাচোলের লক্ষিপুর মোড় এলাকায় এক বাগানে দেখা গেছে—ছোট গাছে ঝুলছে টসটসে কাটিমন আম, যা পথচারীদের দৃষ্টি কাড়ছে।
স্থানীয় চাষি টি ইসলাম জানান, সাত বিঘা জমিতে প্রথমে তিনি কাটিমন চাষ শুরু করেন। বর্তমানে তার সাতটি বাগানে ১৫-১৬ হাজার গাছ রয়েছে। সবগুলোতেই ফলন আসছে। বাজারে পাইকারি পর্যায়ে প্রতি কেজি কাটিমন ২০০–৩০০ টাকায় বিক্রি হচ্ছে। বছরে দু’বার ফলন পেয়ে তিনি কয়েক লাখ টাকা আয় করছেন।
রাজশাহীর তানোর উপজেলার কৃষক তাবারক হোসেন বলেন, আগে তিনি দেশি জাতের আম (গোপালভোগ, নেংড়া, ঘিরসা) চাষ করতেন। খরচের তুলনায় লাভ না হওয়ায় সেগুলো কেটে এখন ২৫ বিঘা জমিতে আড়াই হাজার কাটিমন গাছ করেছেন। চলতি বছরই তিনি ভালো ফলনের আশায় আছেন।
চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের কৃষিবিদ ড. জহুরুল ইসলাম বলেন, পরীক্ষামূলক সাফল্যের পর কাটিমন নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। বর্তমানে হর্টিকালচার সেন্টার ও নার্সারির মাধ্যমে সারাদেশে এই চারা ছড়িয়ে পড়ছে। বিশেষ করে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের চাষিদের আগ্রহ বেশি।
তিনি জানান, কাটিমন চাষে বাড়তি যত্ন প্রয়োজন। এটি শুষ্ক আবহাওয়ার ফসল এবং দেশি আমের তুলনায় আলাদা পরিচর্যা দরকার। মৌসুমের বাইরে ফলন চাইলে আমের মৌসুমে আসা মুকুল বা গুটি ছেঁটে দিতে হয়, যাকে বলা হয় প্রুনিং। এটিই কাটিমন চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
বরেন্দ্র অঞ্চলের গ্রামীণ সড়কে গেলেই চোখে পড়ে আমভরা বাগান। মৌসুম শেষ হলেও গাছে ঝুলে থাকা কাটিমন আম মনে করিয়ে দেয়—বরেন্দ্রে যেন বারোমাসই আমের উৎসব।
সেপ্টেম্বর ৩০, ২০২৫
নভেম্বর ১৭, ২০২৫
নভেম্বর ২৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।