এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর পোরশায় পুকুরের পানি সেচকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত জামায়াত নেতা আফজাল হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আফজাল হোসেন গাঙ্গুরিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এবং বড়গুন্দইল নওয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
জানা গেছে, ২৭ মার্চ বিকেলে বড়গুন্দইল নওয়াপাড়া, মালতিপুর ও কাদিপুর জামে মসজিদের লিজ নেওয়া পুকুরের পানি সেচ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন আফজাল হোসেন। তাকে উদ্ধার করে প্রথমে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই আলফাজ হোসেন বাদী হয়ে ২৮ মার্চ বড়গুন্দইল গ্রামের সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে ২৯ মার্চ দিবাগত রাতে পোরশা ও সাপাহার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—গুন্দইল গ্রামের আবুল বাসারের ছেলে ইমামুল হাসান (৪৫), আক্কাস আলীর ছেলে বাবুল হোসেন (৫২) ও সাপাহার উপজেলার পদলপাড়া গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে রবিউল ইসলাম (৩৮)।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।