এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের তাসতালুক এলাকায় বিশেষ অভিযানে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে ১০টা ৪২ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
৭২ পদাতিক ইনফ্রেন্ট্রি ব্রিগেডের ৩০ বেঙ্গল আর্মি ক্যাম্পের চৌকস টহলদল এ অভিযানে নেতৃত্ব দেয়। অভিযান চলাকালে পাওটানা তাসতালুক এলাকার বাসিন্দা শ্রী বুলারাম দাশের ছেলে কৃষ্ণ রবি দাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে ও বাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয়রা জানান, পাওটানা বাজার এলাকায় যুব সমাজের একটি চক্র স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের গাঁজা সেবনে উদ্বুদ্ধ করছে, যা নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছেন। সেনাবাহিনীর এই অভিযানকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বলে মনে করছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।