এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নৌপরিবহন ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম শাখাওয়াত হোসেন বলেছেন, “পদ্মা নদীতে কোনো কাটার মেশিন থাকবে না, সেখানে অবশ্যই ফেরিঘাট থাকতে হবে।”
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিএর ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা সভাপতিত্ব করেন। উপদেষ্টা ড. শাখাওয়াত বলেন, “আমাদের প্রথম অগ্রাধিকার ড্রেজিং ইনস্টিটিউট। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শুধু দেশে নয়, উন্নত বিশ্বেও কাজের অপার সুযোগ তৈরি হবে।”
তিনি আরও বলেন, “শিমুলিয়া ঘাটে ইকোপার্কের সম্ভাবনা রয়েছে। এটি পিপিপি মডেলে বাস্তবায়নে আমাদের এগিয়ে যাওয়া উচিত।” নদীপাড়ের সৌন্দর্যবর্ধন ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনসম্পৃক্ততা বাড়াতে বিআইডব্লিউটিএকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা উপদেষ্টার কাছে একাধিক প্রস্তাবনা উপস্থাপন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘কন্টেইনার পোর্ট’ ও ‘ইকো পোর্টা’ প্রকল্প।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুজ জোহরা, পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরে উপদেষ্টা ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন করে প্রশিক্ষণার্থীদের কার্যক্রম ঘুরে দেখেন।
আগস্ট ২৯, ২০২৫
জুলাই ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।