এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. নিয়াজ মোর্শেদ তালুকদারকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর মিরপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনায় পিরোজপুর ডিবি পুলিশের পাশাপাশি দারুস সালাম থানা পুলিশ সহায়তা করে। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন আলম।
পুলিশ জানায়, আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এ সক্রিয় অংশগ্রহণের পর থেকে নিয়াজ মোর্শেদ আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক মামাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত নিয়াজ মোর্শেদ তালুকদার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শুটিয়াকাঠি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাদল তালুকদারের ছেলে। বর্তমানে তাকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সেপ্টেম্বর ৪, ২০২৬
সেপ্টেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৯ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৯ নভেম্বর, ২০২৬
রাজধানী | ৯ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।