এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক কে জিম্মি করে মারপিট করায় থানায় অভিযোগ করেন সাংবাদিক মিজানুর রহমান।
অভিযোগে জানা যায়, শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের ঝপরখালী বাজারে কামালের সারের দোকানে যান সাংবাদিক মিজানুর রহমান। মিজানুর রহমান নগরকান্দা প্রেসক্লাবের সদস্য। দৈনিক জনতা ও দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি।
পেশাগত কাজে উপজেলার ঝপরখালী (লস্কারদিয়া) ব্রীজের উপর থাকা অবস্থায় অভিযুক্ত আসামীরা পথের গতিরোধ করে টানা হেঁচড়ে কাদের মিয়ার দোকানে নিয়ে মারপিট করে বলে অভিযোগে প্রকাশ।
জিম্মি করার খবর পেয়ে সাংবাদিকের পরিবারের লোকজন ঘটনাস্থল ঝপরখালী কাদের মিয়ার দোকানে গিয়ে সাংবাদিক মিজানুর রহমানকে জিম্মি অবস্থায় দেখতে পায়। বিবাদীদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে উপস্থিত লোকজনের উপর হামলা চালিয়ে আহত করে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান বলেন, এজাহার নামীয় ১ নং আসামী ও ২ নং আসামীদের অপরাধ অপকর্মের ফিরিস্তি সংবাদ মাধ্যমে প্রকাশ করায় তারা আমার নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। গত ১০ মার্চ রবিবার সকাল সাড়ে দশটায় বিবাদি হাবিবুর রহমান হারুন, মনিরুল ইসলাম হেমায়েত সহ তার চক্রদের বিচারের দাবীতে সাংবাদিকরা মানববন্ধন করি এবং জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে স্মারক লিপি প্রদান করি।
এরই আক্রোশে ভাড়াটিয়া লোকজন দিয়ে আমার উপর হামলা চালায়।মারপিট করে পকেটে থাকা নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়। এই ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন।
সাংবাদিকের উপর হামলা ও মারধর করায় নিন্দা ও প্রতিবাদ সহ দোষীদের গ্রেফতারের দাবী জানান নগরকান্দার সাংবাদিক বৃন্দ।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।